জাতীয়

নিরপেক্ষতা রক্ষায় বিএনপির পদ ছাড়লেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

ঢাকা, ১২ মার্চ – জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার তিনি স্বেচ্ছায় দলের চেয়ারম্যান বরাবর তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় তিনি নিরপেক্ষতা বজায় রাখতে চান।

এই কারণে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় স্পিকার নিজেই তার পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন। একই দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই দলীয় পদ থেকে পদত্যাগ করে নিরপেক্ষতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language