ব্যবসা

বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ বাড়ল ২০ এপ্রিল পর্যন্ত

নয়া দিল্লি, ১২ মার্চ – বেসরকারি পর্যায়ে দেশে চাল আমদানির মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈদেশিক সংগ্রহ শাখার উপসচিব আরিফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ১৮ জানুয়ারি সরকার ২৩২টি প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। পরে ১০টি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ২২২টি আমদানিকারককে এই অনুমতি দেওয়া হয়।

আমদানির প্রাথমিক সময়সীমা ছিল ১০ মার্চ পর্যন্ত। কিন্তু অধিকাংশ আমদানিকারক নির্ধারিত সময়ে চাল আনতে না পারায় নতুন করে সময় বাড়ানো হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম আহমেদ জানান, প্রথম দফায় ভারত থেকে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন চাল দেশে এসেছে। বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, গত ২৭ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৪১টি ট্রাকে ৩২টি চালানের মাধ্যমে মোট ৫ হাজার ৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

সরকারের এই সময় বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের চাল আমদানিকারকরা। আমদানিকারক আব্দুস সামাদ জানান, সময় বাড়ায় তাদের দুশ্চিন্তা দূর হয়েছে। ঈদুল ফিতরের ছুটিতে বন্দর বন্ধ থাকার কারণে সময়মতো চাল আসা নিয়ে যে শঙ্কা ছিল, তা এখন আর নেই। এর ফলে খোলাবাজারে চালের সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language