জাতীয়
রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে সংসদে জামায়াত জোটের ওয়াকআউট

ঢাকা, ১২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণের জন্য আমন্ত্রণ জানান।
এই সময় বিরোধী দলের সদস্যরা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ শুরু করেন। তারা উচ্চস্বরে দাবি জানান যেন রাষ্ট্রপতি কোনো বক্তব্য না দেন। তবে রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
এস এম/ ১২ মার্চ ২০২৬









