জাতীয়
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্বে ড. খন্দকার মোশাররফ

ঢাকা, ১২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ। বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন।
এরপর দলীয় পক্ষ থেকে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে সমর্থন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসাথে বিরোধী দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তে সমর্থন জ্ঞাপন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের। সরকার ও বিরোধী দলের সর্বসম্মত সমর্থনের মাধ্যমে অত্যন্ত সুষ্ঠুভাবে সংসদীয় এই কার্যক্রম সম্পন্ন হয়।
এস এম/ ১২ মার্চ ২০২৬









