ইরানের অবশিষ্ট অংশ ধ্বংস করতে মাত্র এক ঘণ্টা লাগবে: ট্রাম্প

ওয়াশিংটন, ১২ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের নৌবাহিনী, বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং শীর্ষ নেতাদের ধ্বংস ও হত্যা করেছে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরানে এখন যা অবশিষ্ট আছে তা সম্পূর্ণ ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের মাত্র এক ঘণ্টা সময় লাগবে। তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যা ধ্বংস করেছে তার চেয়েও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে।
মার্কিন প্রেসিডেন্টের মতে, এর ফলে ইরান আর কখনো একটি দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান সংশ্লিষ্ট কোনো হামলার সম্ভাবনা নিয়ে তিনি মোটেও বিচলিত নন বলে স্পষ্ট জানিয়েছেন।
অন্যদিকে, উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের আহ্বান জানিয়েছেন তিনি। যদিও ওই নৌপথে এখনো ইরানের হামলার যথেষ্ট ঝুঁকি রয়ে গেছে।
এনএন/ ১২ মার্চ ২০২৬









