মধ্যপ্রাচ্য

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলি হামলা, ভয়াবহ বিস্ফোরণ

তেহরান, ১১ মার্চ – ইরানের রাজধানী তেহরানে অবস্থিত মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে সেখানে আগুনের বিশাল কুণ্ডলীও দেখা গেছে। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য উঠে আসে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই ভিডিওটির ভৌগোলিক অবস্থান শনাক্ত করেছে।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দর এলাকা থেকে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং ভয়াবহ আগুন জ্বলতে দেখা যায়। এমন এক সময়ে তেহরানে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যখন ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে। এই হামলার পর গোটা অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language