মধ্যপ্রাচ্য

ইরানের ইস্পাহানে হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার কনস্যুলেট

তেহরান, ১১ মার্চ – ইরান–এর ইস্পাহান শহরে চালানো হামলায় রাশিয়ার একটি কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয় লক্ষ্য করে হওয়া হামলার প্রভাব পাশেই অবস্থিত রুশ কনস্যুলেটেও পড়েছে বলে জানিয়েছে মস্কো।

এ ঘটনায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একে আন্তর্জাতিক আইনের ‘জঘন্য লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। তবে তিনি এ হামলার জন্য নির্দিষ্ট কোনো দেশকে দায়ী করেননি।

জাখারোভা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে এবং এতে সরাসরি বা পরোক্ষভাবে আরও অনেক দেশের স্বার্থ ও তাদের বেসামরিক নাগরিকরা প্রভাবিত হচ্ছে।

তিনি আরও জানান, হামলায় কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহতও হননি।

এনএন/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language