মধ্যপ্রাচ্য

ইসরায়েলে আবারও ইরানের মিসাইল হামলা, তেলআবিবে সাইরেন

তেলআবিব, ১১ মার্চ – দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান। দীর্ঘ বিরতির পর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে তেহরান এই নতুন হামলা চালায়।

মিসাইল হামলার জেরে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং এর আশপাশের এলাকাগুলোতে তীব্র সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দেশটির বেসামরিক নাগরিকদের দ্রুত বোমা শেল্টারে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে সামরিক বাহিনী জানিয়েছে যে ধেয়ে আসা মিসাইলগুলো প্রতিহত করার জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এনএন/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language