জাতীয়

সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন, ঘোষণা নোয়াবের

ঢাকা, ১০ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রগুলোর জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গণমাধ্যমকর্মীরা ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি ভোগ করবেন। এর ফলে আগামী ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language