ইসরায়েলের হাইফায় তেল ও গ্যাস পরিশোধনাগারে ইরানের ড্রোন হামলা

তেহরান, ১০ মার্চ – ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি তেল ও গ্যাস পরিশোধনাগার এবং জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, সম্প্রতি ইরানের নিজস্ব জ্বালানি অবকাঠামোর ওপর হওয়া হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়। এই হামলায় ইরান বিমানবাহিনীর পরিচালিত আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে ড্রোনগুলো সরাসরি ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত তেল ও গ্যাস পরিশোধনাগার এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনায় আঘাত হানার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়। তবে এই হামলার ফলে ঠিক কী পরিমাণ বা ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এস এম/ ১০ মার্চ ২০২৬









