মধ্যপ্রাচ্য

ইরানে আরও একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

তেহরান, ১০ মার্চ – যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে পুনরায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এই নতুন হামলার তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খোমেইনের হাফেজ খোমেইনি স্কুলে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এর ফলে ওই স্কুল এবং এর আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রগুলো আরও জানিয়েছে যে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুল সংলগ্ন পুরো আবাসিক এলাকা প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। উল্লেখ্য এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হওয়া ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ জন শিশু শিক্ষার্থী নিহত হওয়ার মর্মান্তিক সংবাদ পাওয়া যায়।

মিনাবের ওই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য যখন চারদিকে জোর দাবি উঠছে ঠিক তখনই খোমেইনের এই স্কুলে নতুন করে হামলার ঘটনা ঘটল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এবং আল জাজিরাও এই হামলার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language