জাতীয়

ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ১০ মার্চ – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এই সময়ের মধ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language