জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ১০ মার্চ – ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায় লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে। এই আবহাওয়াজনিত কারণে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।

এনএন/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language