মধ্যপ্রাচ্য

যুদ্ধ শেষের সময়সীমা নির্ধারণ করবে ইরান, ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব

তেহরান, ১০ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছিলেন যে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের অবসান ঘটবে।

এই মন্তব্যের প্রেক্ষিতে ইরানের বিপ্লবী গার্ড এক কড়া বিবৃতিতে জানিয়েছে যুদ্ধ কখন শেষ হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত তারাই গ্রহণ করবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটার দিকে ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে সম্ভবত এক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। তার এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিপ্লবী গার্ড। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সংঘাত অবসানের সময়সীমা নির্ধারণের অধিকার কেবল তাদেরই রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান সমীকরণ এবং ভবিষ্যৎ পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে একতরফাভাবে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলে তারা দাবি করেছে।

এনএন/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language