জাতীয়

আগামী ৩ মে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন

ঢাকা, ৯ মার্চ – আগামী ৩ থেকে ৬ মে জেলা প্রশাসক বা ডিসি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সব সচিবকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী এই সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি ইতোমধ্যে এর সম্মতি প্রদান করেছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সিনিয়র সচিবরা বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় উপদেশ এবং দিকনির্দেশনা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও কার্যালয় সম্পর্কিত অধিবেশনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এই অবস্থায় জেলা প্রশাসক সম্মেলন কার্যকর ও সফল করার লক্ষ্যে এখন থেকেই পূর্বপ্রস্তুতি গ্রহণ করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ওই চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language