মধ্যপ্রাচ্য
বাহরাইনের প্রধান তেল শোধনাগার বাপকোতে ড্রোন হামলা, ব্যাহত সরবরাহ

মানামা, ৯ মার্চ – বাহরাইনের প্রধান তেল শোধনাগার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানিতে (বাপকো) ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। হামলার পরপরই শোধনাগার এলাকা থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রাথমিক সরকারি ভাষ্যে জানানো হয়েছিল এটি একটি ইরানি ড্রোন হামলা।
এই হামলায় তেল শোধনাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটির জ্বালানি খাতের অন্যতম প্রধান এই প্রতিষ্ঠানে হামলার পর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাপকো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে বর্তমান পরিস্থিতির কারণে তারা চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছে তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না।
এস এম/ ৯ মার্চ ২০২৬









