মধ্যপ্রাচ্য

কাতারে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩১৩

দোহা, ৯ মার্চ – বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অননুমোদিত ভিডিও ধারণ প্রচার এবং জনমনে উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তারা ইচ্ছাকৃতভাবে জনমনে আতঙ্ক তৈরি করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এসব গুজব ছড়িয়ে আসছিলেন।

তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের সুনির্দিষ্ট পরিচয় বা ঠিক কী ধরনের তথ্য তারা প্রচার করছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। কাতারের প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন যেকোনো তথ্য বা গুজব ছড়ানোর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদমাধ্যম আল জাজিরা এবং এআরএন নিউজ সেন্টারের প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language