জাতীয়

আমিরাতে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ঢাকা, ৯ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে করে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়।

বিমানবন্দরে এই প্রবাসী বাংলাদেশির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language