মধ্যপ্রাচ্য
ইরানের মধ্যাঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

তেহরান, ৯ মার্চ – ইরানের মধ্যাঞ্চলে শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে। ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত হওয়ার পর এটিই ইসরায়েলের প্রথম বড় ধরনের হামলার ঘোষণা।
একই সঙ্গে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও হামলা চালানোর খবর প্রকাশ করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই জোড়া হামলার ঘটনা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সামরিক বাহিনীর এই পদক্ষেপকে কেন্দ্র করে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
এস এম/ ৯ মার্চ ২০২৬









