শিক্ষা

বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকেই সব বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

ঢাকা, ৯ মার্চ – বৈশ্বিক সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব শিক্ষাপঞ্জিতে নির্ধারিত ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা একটি নির্দেশনাপত্রে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি দেশের সব বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশনাপত্রে বলা হয় যে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি।

এই কারণে সব পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া গাড়ির ব্যবহার সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্যও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language