মধ্যপ্রাচ্য

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

তেহরান, ৯ মার্চ – ইরানের নতুন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত মোজতবা খামেনির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

সোমবার বাংলাদেশ সময় গভীর রাতে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করে। এরপরই এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী মোজতবাকে একজন জ্ঞানী ন্যায়পরায়ণ ধার্মিক এবং বিচক্ষণ নেতা হিসেবে অভিহিত করে তাদের সমর্থন ব্যক্ত করে।

বিবৃতিতে আরও বলা হয় যে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে তাদের দূরদর্শিতা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। এর আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর মোজতবা খামেনির প্রতি তাদের অবিচল আনুগত্য প্রকাশ করেছিল। বিপ্লবী গার্ড সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট হলেও দেশটির রাষ্ট্রীয় ও সামরিক কাঠামোর সবক্ষেত্রে তাদের ব্যাপক প্রভাব রয়েছে।

সশস্ত্র বাহিনী ও বিপ্লবী গার্ডের এই সম্মিলিত সমর্থন ইরানের নতুন নেতার অবস্থানকে আরও সুসংহত করেছে।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language