উত্তর আমেরিকা

সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন দূতাবাস কর্মীদের

ওয়াশিংটন, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থিত নিজ দূতাবাসের নন ইমার্জেন্সি কর্মকর্তা, কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত এক সপ্তাহের বেশি সময় ধরে সৌদি আরবে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মার্কিন নাগরিকদেরও সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনায় লক্ষ্যবস্তু নির্ধারণ, সশস্ত্র সংঘাত ও অন্যান্য বিধিনিষেধের কারণে এই সতর্কতা জারি করা হয়।

গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং একই সময়ে ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন পরিচালনা করে। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

গত এক সপ্তাহে সৌদি আরবে মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং তেলের স্থাপনায় কয়েক দফা হামলা হয়েছে বলে জানা গেছে।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language