জাতীয়

জ্বালানি খাতে অস্থিরতার মাঝে বিপিসিতে বড় রদবদল, ১২ কর্মকর্তার বদলি

ঢাকা, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মাঝেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হয়েছে।

এক অফিস আদেশের মাধ্যমে সংস্থাটির ১২ জন কর্মকর্তাকে বদলি, পদায়ন ও বিভিন্ন দপ্তরে সংযুক্ত করা হয়।

নতুন আদেশ অনুযায়ী এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হোসেন ভূঁইয়াকে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে বণ্টন ও বিপণন বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বাণিজ্য ও অপারেশন বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মণিলাল দাশকে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে বাণিজ্য ও অপারেশন বিভাগে এবং বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। উপমহাব্যবস্থাপক জাহাঙ্গীর কবিরকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক শাহরিয়ার মোহাম্মদ রাশেদ বণ্টন ও বিপণন বিভাগ থেকে সচিব দপ্তরে সংযুক্ত হয়েছেন।

পাশাপাশি ব্যবস্থাপক ইসতিয়াক হোসেনকে হিসাব বিভাগ থেকে বণ্টন ও বিপণন বিভাগে, ব্যবস্থাপক বদরুল ইসলাম ফকিরকে নিরীক্ষা বিভাগে এবং ব্যবস্থাপক আল আমীনকে হিসাব ও ফান্ড বিভাগে পদায়ন করা হয়েছে। মেঘনা পেট্রোলিয়ামের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা শিশির আইচ বিপিসির বণ্টন ও বিপণন বিভাগে বদলি হয়েছেন। যমুনা অয়েলের আবু নোমান মুহাম্মদ মঈন উদ্দীন শিবলী বিপিসির আইন কর্মকর্তা হিসেবে এবং কনিষ্ঠ কর্মকর্তা গোলাম রব্বানী সংস্থাপন শাখায় দায়িত্ব পেয়েছেন।

আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের সোমবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে অন্যথায় তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language