লেবাননের দক্ষিণ বৈরুত ছাড়ার নির্দেশ বাংলাদেশ দূতাবাসের

ঢাকা, ৮ মার্চ – লেবাননে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে বৈরুতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে রাজধানীর দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহ, বুর্জ আল-বারাজনেহ ও হাদাথ এলাকা থেকে প্রবাসীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার (৮ মার্চ) এক জরুরি সতর্কবার্তায় দূতাবাসের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
দূতাবাস সূত্র জানিয়েছে, দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযানের ফলে ওই এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করেছে। এমতাবস্থায় আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে স্থানীয় বাসিন্দারাও এসব এলাকা ত্যাগ করছেন।
এনএন/ ৮ মার্চ ২০২৬









