ক্রিকেট
আহমেদাবাদে অভিষেকের ১৮ বলে ঝড়ো ফিফটি, ভারতের উড়ন্ত সূচনা

আহমেদাবাদ, ৮ মার্চ – শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে ব্যাট করতে নেমে ভারতকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলেই অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।
আহমেদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার কিছুটা সতর্ক থাকলেও এরপরই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার। একের পর এক চার ও ছক্কায় প্রথম ছয় ওভারেই বড় সংগ্রহ পেয়ে যায় দলটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ৯২ রান। ক্রিজে ১৯ বলে ৫১ রান করে অভিষেক শর্মা এবং ১৭ বলে ৩০ রান করে স্যাঞ্জু স্যামসন অপরাজিত রয়েছেন। পাওয়ারপ্লেতেই বড় সংগ্রহের শক্ত ভিত পেয়ে গেছে স্বাগতিকরা।
এনএন/ ৮ মার্চ ২০২৬









