জাতীয়

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানিমন্ত্রী

ঢাকা, ৮ মার্চ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। একই সঙ্গে আসন্ন পবিত্র রমজান মাসে ইফতার, তারাবিহ ও সাহরির সময় দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ যাতে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান। দেশের জ্বালানি পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী উল্লেখ করেন, রবিবার বেলা ১১টায় একটি তেলবাহী জাহাজ বন্দরে এসে পৌঁছেছে এবং দিনের শেষভাগে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, এলএনজি ও এলপিজি বহনকারী আটটি জাহাজ ইতিমধ্যে বন্দরে নোঙর করেছে। পাশাপাশি জ্বালানি তেলবাহী জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করা এই আটটি জ্বালানিবাহী জাহাজ নিরাপদে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language