রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনেই ৮১০ মামলা, ডাম্পিং ৩৪৮ গাড়ি

ঢাকা, ৮ মার্চ – রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এই অভিযানের অংশ হিসেবে শনিবার একদিনেই মোট ৮১০টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, রাজধানীর রমনা ট্রাফিক বিভাগে ৬টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৬৭টি মামলা হয়েছে।
লালবাগ ট্রাফিক বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা রুজু করা হয়। মতিঝিল বিভাগে ৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৫৭টি মামলা হয়েছে। অন্যদিকে ওয়ারী বিভাগে ১০টি বাস, ২২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের করা হয়েছে। তেজগাঁও ট্রাফিক বিভাগে ৪টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৬৯টি মামলা হয়েছে।
মিরপুর বিভাগে ৩টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলার তথ্য পাওয়া গেছে। উত্তরা ট্রাফিক বিভাগে ১৮টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৭টি বাস, ৫টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ৯৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে অভিযান চলাকালে মোট ৩৪৮টি গাড়ি ডাম্পিং এবং ১৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ৮ মার্চ ২০২৬









