মধ্যপ্রাচ্য

রিয়াদে আরও তিনটি ড্রোন ভূপাতিত, হামলা নস্যাৎ করল সৌদি আরব

রিয়াদ, ৮ মার্চ – সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, রিয়াদের কাছে আরও তিনটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এর মাধ্যমে রাজধানী লক্ষ্য করে চালানো আরেকটি বড় ধরনের হামলা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই রিয়াদের কূটনৈতিক পাড়ায় একটি এবং অন্যান্য স্থানে অন্তত ১৫টি ড্রোন গুলি করে নামানোর খবর জানিয়েছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরপর এসব ঘটনার প্রেক্ষিতে অঞ্চলটিতে নিরাপত্তা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করা হয়েছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language