জাতীয়

কমলাপুরে টিকিট কালোবাজারির অভিযোগে যুবক গ্রেপ্তার, ৩০টি টিকিট উদ্ধার

ঢাকা, ৮ মার্চ – ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন রুটের মোট ৩০টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মনসুর আহমেদ কাজল নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত মনসুর আহমেদ কাজল দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহ করতেন এবং পরবর্তীতে সেই টিকিট আগ্রহী যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language