মধ্যপ্রাচ্য

যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইরানে ৪.১ মাত্রার ভূমিকম্প

তেহরান, ৭ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুসারে ভূমিকম্পটি বন্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূ পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সেই কম্পনটি অনুভূত হয় ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত গেরাশ নামক স্থানে। ইউএসজিএস সেই সময় জানিয়েছিল ওই ভূমিকম্পটির গভীরতাও ছিল ১০ কিলোমিটার বা ৬.২১ মাইল। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে ভূকম্পন ও রাজনৈতিক অস্থিরতা উভয়ই লক্ষ্য করা যাচ্ছে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language