নড়াইল

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১২

নড়াইল, ৭ মার্চ – নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজীর দলের সঙ্গে একই গ্রামের আক্তার হোসেনের দলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর আগে শুক্রবার দুপুরে একটি শ্যালো মেশিনের পাম্প চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই সংঘর্ষে ইউপি সদস্য জিরু কাজীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম ম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language