উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে মিলবে না ভিসা

ওয়াশিংটন, ৭ মার্চ – যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণ, পড়াশোনা বা কাজের সুযোগ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস এক ভ্রমণ বার্তায় নাগরিকদের এই বিষয়ে সতর্ক করেছে। দূতাবাসের নির্দেশনায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করতে হবে যে, ভ্রমণকালীন কোনো বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচ বহনের মতো পর্যাপ্ত নিজস্ব আর্থিক সামর্থ্য পর্যটকের রয়েছে।

বার্তায় জোর দিয়ে বলা হয়, করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা আবেদনকারীকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য করে তুলতে পারে। তাই ভ্রমণের আগেই পর্যটকদের নিজস্ব অর্থায়নের বিষয়টি নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language