ব্যবসা

দেশের বাজারে স্বর্ণের বিশাল দরপতন, ভরিতে কমল ৯ হাজার টাকা

ঢাকা, ৭ মার্চ – দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য হ্রাসের প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন এই দর কার্যকর হয়েছে এবং শুক্রবারও একই দামে বেচাকেনা চলছে। নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা ধরা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে।

ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্রেতাদের স্বর্ণ ক্রয়ের সময় নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত প্রদান করতে হবে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language