জাতীয়

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনল বিজিবি

নেপিডো, ৬ মার্চ – মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশি নাগরিককে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরের দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম মৈত্রী সেতু দিয়ে এসব নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং ২৮ ফেব্রুয়ারি বালুখালী সীমান্ত সংলগ্ন নদীতে মাছ শিকারের সময় আরও দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

পরবর্তীতে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিজিবিকে জানানো হলে তারা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। একাধিকবার আলোচনার পর শুক্রবার তাদের ফেরত আনা সম্ভব হয়।

উদ্ধারকৃত বাংলাদেশিরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পশ্চিমপাড়া এলাকার মো. বাপ্পি ও একই এলাকার ওসমান গনি রাব্বি এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের মো. জনি মিয়া। উদ্ধার হওয়া এই তিনজনকে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

এম ম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language