ইউরোপ
ইরানে উত্তেজনার জেরে পারস্য উপসাগরে আটকা ফ্রান্সের ৫২ জাহাজ

তেহরান, ৬ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে সৃষ্ট ভূ-রাজনৈতিক উত্তেজনায় পারস্য উপসাগরে ফ্রান্সের ৫২টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। এছাড়া লোহিত সাগরে দেশটির আরও আটটি জাহাজ আটকা অবস্থায় রয়েছে বলে জানা গেছে। ফরাসি সংবাদমাধ্যম সি-নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকার আটকে থাকা জাহাজগুলোর নাবিক ও ক্রুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। কারণ এসব জাহাজের বেশ কয়েকটিতে ফরাসি নাগরিকরা কর্মরত রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলের নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলাচল স্বাভাবিক রাখতে প্যারিস বিভিন্ন দেশের সমন্বয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের জোর প্রচেষ্টা চালাচ্ছে।
এস এম/ ৬ মার্চ ২০২৬









