জাতীয়

ঘন কুয়াশায় নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমবে, নৌযান চলাচলে সতর্কতা

ঢাকা, ৬ মার্চ – দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে নৌযানগুলোকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হলেও কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না।

এস এম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language