মধ্যপ্রাচ্য

শ্রীলঙ্কা উপকূলে নৌ সেনা হত্যার বদলা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের হামলা

তেহরান, ৬ মার্চ – শ্রীলঙ্কা উপকূলে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের হামলায় নিহত যুদ্ধজাহাজের নৌ সেনাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায় যে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বা আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের অবকাঠামো লক্ষ্য করে তাদের ২০তম হামলাটি পরিচালনা করেছে।

এই দফার বিশেষ হামলাটি শ্রীলঙ্কা উপকূলে নিহত ইরানি নৌ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এনএন/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language