মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি বা আলোচনার প্রয়োজন দেখছে না ইরান: আব্বাস আরাগচি

তেহরান, ৬ মার্চ – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের জেরে তার দেশ কোনো যুদ্ধবিরতির প্রস্তাব খুঁজছে না। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার কোনো যৌক্তিক কারণও দেখছেন না তিনি।

আরাগচির অভিযোগ, অতীতে যখনই তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসেছেন, ঠিক তখনই হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা কোনো যুদ্ধবিরতি চাইছি না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনারও কোনো ভিত্তি এই মুহূর্তে নেই।

তিনি উল্লেখ করেন যে এর আগে দুই দফা আলোচনার উদ্যোগ নেওয়া হলেও প্রতিবারই আলোচনার মাঝপথে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ কারণেই বর্তমান পরিস্থিতিতে আলোচনার পথ বন্ধ বলে মনে করছে তেহরান।

এনএন/ ৬ মার্চ ২০২৬

 


Back to top button
🌐 Read in Your Language