মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ ইরানের

ওয়াশিংটন, ৫ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সংঘাতের বৈশ্বিক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন যে বিশ্ববাজারে এই হামলার নেতিবাচক প্রভাব দৃশ্যমান হয়েছে।

এর ফলে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রার বাজার অস্থিতিশীল হয়ে ওঠার পাশাপাশি বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। ইসমাইল বাঘাই আরও বলেন, ইরানি জনগণের জন্য এই যুদ্ধের মূল্য অপরিসীম এবং দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাঁর মতে হামলাকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক এলাকা এবং জনাকীর্ণ স্থানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে যাতে সর্বোচ্চ পরিমাণ প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি করা সম্ভব হয়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করতে চান।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language