জাতীয়

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: শেখ রবিউল আলম

ঢাকা, ৫ মার্চ – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম স্পষ্ট জানিয়েছেন যে এবারের ঈদ যাত্রাকে কেন্দ্র করে সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট সকলেই এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ঈদে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী জানান, সড়কে প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং সড়ক-মহাসড়ক সংলগ্ন থানা ও জেলা প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করবে।

এছাড়া পরিবহন শ্রমিক নেতারাও দায়িত্ব নিয়েছেন যেন ঈদ যাত্রাকে পুঁজি করে কোনো প্রকার অনৈতিক সুবিধা আদায়ের পরিস্থিতি তৈরি না হয়।

এসএএস/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language