মধ্যপ্রাচ্য

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ, মার্কিন দূতাবাস এলাকায় সতর্কতা

দোহা, ৫ মার্চ – কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল কাতার কর্তৃপক্ষ। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

এর জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়েছে। এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা চালানো হয়। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয় এবং এরপরই সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেল।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language