এশিয়া

নেভাডার জনমানবহীন মরুপ্রান্তরে রহস্যময় ভূকম্পন, নতুন মারণাস্ত্র পরীক্ষার গুঞ্জন

নেভাডা, ৫ মার্চ – বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের জনমানবহীন মরুপ্রান্তর। গত এক সপ্তাহে নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ এলাকায় অন্তত শতাধিক রহস্যময় ভূকম্পন অনুভূত হয়েছে। সাধারণ মানুষের কাছে এই এলাকাটি এরিয়া ৫১ বা এরিয়া ৫২ নামে অধিক পরিচিত। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত যখন চরম আকার ধারণ করেছে ঠিক তখনই এই ভূকম্পনের ঘটনাটি ঘটল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে যে গত রবিবার থেকে শুরু হওয়া এই কম্পনগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল ২.৫ থেকে ৪.৩ মাত্রার।

রবিবার সকালে অনুভূত সবচেয়ে শক্তিশালী কম্পনটির প্রভাব প্রায় ১৮০ মাইল দূরের কারসন সিটি এবং লাস ভেগাস পর্যন্ত পৌঁছায়। টোনোপাহ টেস্ট রেঞ্জের এই অস্বাভাবিক ভূকম্পন সাধারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ নাও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও সামরিক পর্যবেক্ষকরা। দীর্ঘ কয়েক দশক ধরে এই অঞ্চলটি উন্নত যুদ্ধবিমান এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এবং মার্কিন অভিযানে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরের পর বিশ্বজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন কোনো শক্তিশালী মারণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই কম্পনগুলোর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। যৌথ অভিযানের জবাবে ইরান ইতিমধ্যে বাহরাইন কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। তেহরান থেকে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে তারা এখন থেকে আমেরিকান মূল ভূখণ্ড হিসেবে বিবেচনা করবে এবং কঠোর প্রতিশোধ নেবে। এমন এক অস্থিতিশীল মুহূর্তে মাটির নিচে এই রহস্যময় কম্পনগুলো কোনো বড় ধরণের সামরিক প্রস্তুতির সংকেত নাকি নিছক প্রাকৃতিক ঘটনা তা নিয়ে নানা জল্পনা চলছে।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language