জাতীয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা

ঢাকা, ৫ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে।

প্রথম অধিবেশনে সরকারি দল হিসেবে সংশ্লিষ্ট বিষয়গুলোতে মন্ত্রিপরিষদ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। সংসদ অধিবেশনকে ঘিরে আলাপ আলোচনা হয়েছে এবং রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণের মতো জনগুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো প্রতিফলিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার যেসব উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতির ভাষণের খসড়া নিয়ে কথা হয়েছে এবং কিছু প্রসঙ্গ উঠে এসেছে যা শীঘ্রই চূড়ান্ত হবে।

এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন। বিশেষ করে অর্থ ও বিদ্যুৎমন্ত্রীসহ সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।

এসএএস/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language