ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৮৭ জনের মরদেহ উদ্ধার

তেহরান, ৪ মার্চ – ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার ইরানি নৌবাহিনীর ‘আইরিস ডেনা’ নামের ওই জাহাজে মার্কিন হামলায় আরও অনেকেই নিখোঁজ রয়েছেন।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুবে যাওয়া জাহাজের প্রায় ১০০ জন আরোহী এখনো নিখোঁজ রয়েছেন।
শ্রীলঙ্কার নৌবাহিনীর তথ্যমতে, নথি অনুযায়ী জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কার নৌবাহিনী আরও জানিয়েছে, ইরানের নৌবাহিনীর আইরিস ডেনা জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ও নিহতের পরিসংখ্যান অনুযায়ী, জাহাজটির আরও প্রায় ৬৮ জন আরোহী এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এনএন/ ৪ মার্চ ২০২৬









