দক্ষিণ এশিয়া

সিন্ধুর প্রাদেশিক পরিষদে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তাব পাস

করাচী, ৪ মার্চ – পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে। উক্ত প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করা হয়। সিন্ধু প্রদেশের আইনপ্রণেতারা এই প্রস্তাব পাসের মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রস্তাবে ইরানে অন্যায়ভাবে হামলার নিন্দা জানানোর পাশাপাশি স্কুল, হাসপাতাল এবং আবাসিক এলাকায় বোমা হামলার বিষয়টিও জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সদস্যরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে বেসামরিক স্থাপনায় এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এছাড়া সিন্ধু প্রদেশের সংসদ সদস্যরা ইহুবিাদী ইসরায়েলকে একটি দখলদার ও অবৈধ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে এমন পদক্ষেপ জাতিসংঘের ঘোষণার পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language