জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ঢাকার আহ্বান

ঢাকা, ৪ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, আলোচনার সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে সংকট তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করে দ্রুত কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার আশা প্রকাশ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে ওয়াশিংটনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে বাংলাদেশকে নতুন করে ভাবার পরামর্শ দেওয়া হয়েছে তবে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে মার্কিন প্রতিনিধি মন্তব্য করেছেন। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়েও বৈঠকে কথা হয়েছে এবং বাংলাদেশের আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language