মধ্যপ্রাচ্য

ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি আইআরজিসির

ভারত মহাসাগর, ৪ মার্চ – ভারত মহাসাগরে মোতায়েন করা একটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির নৌ শাখা। বুধবার ভোরে এক বিবৃতির মাধ্যমে আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ এর ধারাবাহিকতায় এই হামলা পরিচালনা করা হয়।

ইরানি উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের গভীরে যখন ওই মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করছিল, ঠিক সেই মুহূর্তেই ইরানের অত্যাধুনিক কদর ৩৬০ এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

গোয়েন্দা তথ্যের বরাতে বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরানবিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও কঠোর জবাব হিসেবে বর্ণনা করেছে।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language