জরুরি সংবাদ সম্মেলনে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন এনসিপি মুখপাত্র

ঢাকা, ৪ মার্চ – জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এ সময় তিনি তার ব্যাংক হিসাবের বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন।
এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে উল্লেখ করা হয় যে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হলে একটি পক্ষ দুদকে তার বিরুদ্ধে কাল্পনিক দুর্নীতির অভিযোগ করে। সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে বেনামে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে নিজের স্বচ্ছতা নিশ্চিত করতে আসিফ মাহমুদ তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
এস এম/ ৪ মার্চ ২০২৬









