জাতীয়

সরকারি চাকরিজীবীদের সকাল ৯টা থেকে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

ঢাকা, ৪ মার্চ – সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি, আন্ত দপ্তর সমন্বয় এবং সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ দপ্তরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে অনেক সময় দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজের অজুহাতে কর্মকর্তা ও কর্মচারীরা নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে পারেন না। এর ফলে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি মোকাবিলা করতেই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে সকালের এই ৪০ মিনিট সময় যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও কারাগারে রোস্টার ডিউটিতে কর্মরত কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া ভিভিআইপি প্রটোকল বা বড় কোনো দুর্ঘটনার মতো জরুরি প্রয়োজনে এই নিয়ম শিথিলযোগ্য হবে। পাশাপাশি কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা সুনির্দিষ্ট দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language