মধ্যপ্রাচ্য

ইরানে ৩০০ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

তেহরান, ৪ মার্চ – ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে যে তারা ইরানে প্রায় তিনশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। একইসাথে লেবাননের একাধিক লক্ষবস্তুতেও হামলা চালানো হয়েছে বলে এক টেলিগ্রাম বার্তায় নিশ্চিত করেছে আইডিএফ।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাহিনীটি জানায়, গত ২৪ ঘণ্টায় শত শত যুদ্ধবিমান ও সামরিক বিমান একযোগে ইরান ও লেবাননে শত শত লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়েছে। তারা আরও জানায়, নিজেদের প্রতিরক্ষা প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী ধারাবাহিকভাবে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর এই অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language